ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
-
শাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- ৫৫ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২০২৬–২০২৭) উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দিনব্যাপী চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সেমিনার ও নজরুল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সেমিনার শুরু হয় এবং এরপর দুপুর ২টায় সাংস্কৃতিক পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) এবং চবি নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, নজরুল তাঁর সাহিত্য ও দর্শনের মাধ্যমে সাম্য, ন্যায়, মানবিকতা এবং নারী-পুরুষের সমঅধিকারের যে চেতনা তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম এমন এক বিরল প্রতিভার অধিকারী, যাঁকে আমরা একই সঙ্গে বিদ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি এবং মানবতার কবি হিসেবে জানি।
'দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন।
তিনি কাজী নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং বিপ্লবী সাহিত্যকর্মের ওপর আলোকপাত করেন। প্রবন্ধের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং বাংলা বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ।
আলোচনা পর্ব শেষে দুপুর ২টা থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের গান ও চিত্তাকর্ষক নৃত্যআলেখ্য পরিবেশিত হয়।
ট্যাগস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়














