ঢাকা
,
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি
চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির
মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে
তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- ১০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ডের যোগীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হলো— নেপাল নাথ, বকুল নাথ ও মিলন নাথের পরিবার।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু তালেব, যুবসেনার সভাপতি এহসানুল হক এবং ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ শাহজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাওলানা মুহাম্মদ টিপু সুলতান, মফিজুর রহমান, ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ জালাল উদ্দিন এবং আবরারুল ইসলাম আবিদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

















