কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে (চট্ট মেট্রো-ল ১৩-৯৩৯৪) চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাক বেপরোয়া গতিতে সামনাসামনি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন, চন্দনাইশ চৌধুরী পাড়ার মোঃ ইলিয়াছের ছেলে প্রবাসী সুজন (২৮)। দুর্ঘটনায় তাঁর একটি পায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। একই এলাকার মোঃ সোলাইমানের ছেলে ফারুক (২৮)।
ঘটনার পরপরই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে দ্রুত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার পর ঘাতক মিনি ট্রাকটি দ্রুত চটগ্রামের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, মিনি ট্রাকটি একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক 













