ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

পটিয়ায় পিএমকে-এর ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫০০ অসহায় রোগী

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

​পটিয়ায় অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)।

রোববার (২১ জুন) দিনব্যাপী পটিয়া শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জন অসহায় রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করেন।

​দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ সৈয়দা রাজিয়া করিম, ডাঃ মোঃ মোর্শেদ খান, ডাঃ কাজী আব্দুল মতিন, ডাঃ জাফর আলী, ডাঃ ইলিয়াস এবং ডাঃ নয়ন কুমার সরকার।

​চিকিৎসা সেবার পাশাপাশি ক্যাম্প থেকে রোগীদের প্রয়োজনীয় প্রেসক্রিপশন, ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

​ক্যাম্পে উপস্থিত ছিলেন পিএমকে চট্টগ্রাম জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ এনামুল হক, শাখা ব্যবস্থাপক মোঃ শাহিন চৌধুরী এবং শাখার হিসাব-রক্ষক মোঃ ইউসুফ।

​অনুষ্ঠানে পিএমকে চট্টগ্রাম জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ এনামুল হক বলেন, "১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় কাজ করে যাচ্ছে।

আমাদের স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।"

​শাখা ব্যবস্থাপক মোঃ শাহিন চৌধুরী বলেন, "সংস্থার গ্রাহকসহ এলাকার সকল বয়সের অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। প্রতি বছর আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।"

​বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

পটিয়ায় পিএমকে-এর ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৫০০ অসহায় রোগী

আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬