টানা ৬ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বিপুল সংখ্যক পরিবার চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত এলাকার বন্যার্তদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম।
শুক্রবার (১০ জুলাই) সকালে কাঞ্চনাবাদের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে তিনি নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সাথে চরম অর্থসংকটে পড়া আরও ১০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ রফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। তিনি বলেন, "কাঞ্চনাবাদের মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। এই ভয়াবহ বন্যায় আমাদের ভাই-বোনেরা কষ্টে আছেন। তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞ। আগামীতেও কাঞ্চনাবাদবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় মাঠে থাকবো।"
ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম, আব্দুল হামিদ, কামাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মোজাম্মেল আলী, মোঃ ইব্রাহিম খোকন, মোহাম্মদ মানিক, মোঃ আজাদ, মোহাম্মদ সাইফুল, মোঃ সাদেক, মোহাম্মদ আরিফ, আব্দুল মাবুদ, মোহাম্মদ ইসমাইল, ইমন, ফেরদৌস, সোহেল, বেলাল ও দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ।
এদিকে আকস্মিক বন্যায় ত্রাণ ও নগদ অর্থ সহায়তা পেয়ে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকার অসহায় ও সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিবেদক 













