ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন

ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।   বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ভারতের বর্তমান সরকারের সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করা হয়।   মানববন্ধনে সভাপতিত্ব করেন চবিয়ান পাঠচক্রের সভাপতি আজিজুর রহমান আব্দুল্লাহ। তিনি বলেন, “উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন-পীড়ন পরিহার করে তাদের দাবিগুলো মেনে নিতে হবে। ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। আমরাও তাদের ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহতদের প্রতি গভীর সমবেদনা এবং আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি।”   তিনি আরও বলেন, “যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের ন্যায্য দাবি শান্তিপূর্ণভাবে উপস্থাপনের অধিকার রয়েছে। সেই দাবির জবাবে দমন-পীড়ন নয়, বরং সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত।”   মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিক আর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত আল রিয়াদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রাকিব, বাংলা বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম, ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আরজিনা এবং বিভিন্ন বিভাগের আরও অনেক শিক্ষার্থী।   মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি” লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সহিংসতা বন্ধ ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬