চন্দনাইশে এনসিপি'র কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে মর্মে একটি ফেসবুক লাইভে ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মেডিকেল বেডে আহত অবস্থা শুয়ে আছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ এবং মোঃ মাইন উদ্দীন।
ভিডিও'তে বলতে শুনা যাচ্ছে শুক্রবার রাতে বাড়ী ফিরার পথে মুখ বাধা কিছু লোক তাদের উপর আক্রমণ করে পালিয়ে যায়। ভিডিও'তে দাবী করা হয় চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমের বিরুদ্ধে মানববন্ধন করাই চন্দনাইশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা চালায়।
নিউজটি লিখা পর্যন্ত কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। চন্দনাইশ থানায় কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।
এনসিপি'র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান আলী'র ভেরিফাইড ফেসবুক আইডি থেকে করা পোস্টের লেখার হুবহু লেখা হলো
"আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত গ্যাজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ পদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা হামলা করেছে কিছুক্ষণ আগে। এই দৃশ্য আমি কোনভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না, এই ছেলেগুলোই আমার অংশ, এদেরকে দিয়েই আমার সবকিছু গড়ে ওঠা। এদের গায়ে যে বা যারা বিন্দুমাত্র আঁচ দিয়েছে তাদের অবস্হা আমরা শেষ সময় পর্যন্ত দেখে যাব ইনশাআল্লাহ।
উপযুক্ত ব্যবস্হাও গ্রহণ করা হবে, চন্দনাইশের সকল ছাত্রজনতা ঐক্যবদ্ধ হোন।"


নিজস্ব প্রতিবেদক 













