আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে প্রতিবেশী মিয়ানমার। তবে দেশটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে মিয়ানমার কর্তৃক জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান হিসেবে ন্যায্যতা দেয়ার পাশাপাশি ২০১৬-১৭ সময়কালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংস অপরাধ থেকে মনোযোগ সরানোর চেষ্টা বলে আখ্যায়িত করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিজেতে মিয়ানমার কর্তৃক সাম্প্রতিক আবেদনের প্রতি বাংলাদেশ গুরুতর আপত্তি জানিয়েছে। যেখানে অবৈধ অভিবাসনের আখ্যান তৈরি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিকে আরও শক্তিশালী করার জন্য রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও বিস্তারিত চ্যানেল 24

জনকাল ডেস্ক 

















