ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
চট্টগ্রাম-১৪ আসনে বিজয়ী বিএনপির আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ
-
জনকাল ডেস্ক - আপডেট সময় ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- ২৫৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে ৭৬হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে।
বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি। সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ০১ জন। মোট ভোট কেন্দ্র ৩৬টি।















