চন্দনাইশ পৌরসভার ছাদেক মোহাম্মদ পাড়া ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মতি পুকুর পাড় খেলার মাঠে এন এ ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চৌধুরী পাড়া স্পোটিং ক্লাব।
জমকালো আয়োজনের মধ্য দয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে চৌধুরী পাড়া স্পোটিং ক্লাব ও এন এ ফুটবল একাডেমী ফাইনালে জায়গা করে নেয়।
নির্ধারিত সময়ে জমজমাট ফাইনাল ম্যাচে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় চৌধুরী পাড়া স্পোটিং ক্লাব। এতে শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
টানটান উত্তেজনার ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মানাজিল আল সাফা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আজম খাঁন। কাজী মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আবু তালেব (হিরু), আলহাজ্ব আব্দুল হাকিম, আজম চৌধুরী, মনজুর মোর্শেদ, মোহাম্মদ রাফি, আরিফুল ইসলাম, আব্দুল মোনাফ, আবুল কালাম, বাবুল দেব নাথ, সিজন মাস্টার, মোহাম্মদ মঈনুদ্দিন সহ স্থানীয় সাংবাদিক এবং আয়োজক কমিটির সদস্যগণ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের অতিথিগণের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে।

নিজস্ব প্রতিবেদক 













