ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজটপ্রবণ ২৬০টি জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

সড়ক পরিরবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের যানজটপ্রবণ ২৬০টি জায়গা চিহ্নিত করে কাজ করছে হাইওয়ে, থানা পুলিশ ও সড়ক বিভাগ। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

সড়ক পরিরবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে যারা বাড়িতে যাবেন তারা যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াতটা করতে পারেন তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। বাস্তবে রাস্তায় সেটা প্রয়োগ হচ্ছে কি-না, সেটি সারা দেশে ঘুরে ঘুরে দেখছি। কাল থেকে সড়কে গাড়ির চাপ বাড়লেও কোন সমস্যা হবে না।

গত রাত থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, কোথাও সংকট নেই। কোথাও কোথাও অভিযোগ পাচ্ছি, সঙ্গে সঙ্গে তা সমাধান করা হচ্ছে।

তিনি জানান, ঈদের আগে ও পরে ৮দিন পর্যন্ত সড়কে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। সড়ক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ চ্যানেল 24

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজটপ্রবণ ২৬০টি জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬