ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চন্দনাইশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ব্যাটারি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোরচক্র

চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাক থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত ১৫ এপ্রিল (বুধবার) সকালে ঘটে যাওয়া এই চুরির দৃশ্যটি পার্শ্ববর্তী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা ২৪ মিনিটে একটি সাদা রঙের প্রাইভেট কার আজিজুর রহমানের মালিকানাধীন ড্রাম ট্রাকটির পাশে এসে থামে। গাড়িটি থেকে দুই যুবক নেমে চারপাশ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে। এরপর তারা অত্যন্ত দ্রুততার সাথে ট্রাকের ব্যাটারিটি খুলে নিয়ে চম্পট দেয়। প্রতিদিনের মতো ট্রাকটি তার নির্দিষ্ট স্থানে পার্ক করা ছিল।

সিসিটিভি ফুটেজে চুরির পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে দেখা গেলেও সকালেও আলো-ছায়ার কারণে প্রাইভেট কারটির নম্বর প্লেট ঝাপসা দেখাচ্ছে। এছাড়া অপরাধীরা সুকৌশলে চলাফেরা করায় তাদের চেহারাও খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ফলে এখন পর্যন্ত এই চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ট্রাক মালিক আজিজুর রহমান জানান, দিনের আলো ফোটার পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে থাকা গাড়ি থেকে এভাবে চুরির ঘটনায় তিনি শঙ্কিত। তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত না করলেও ট্রাক ড্রাইভার এবং মালিকদের সতর্ক হওয়ার আহবান করেন।

স্থানীয়দের মতে, এলাকায় মাঝেমধ্যেই এমন ছিঁচকে চুরির ঘটনা ঘটছে। দিনের আলোতে প্রাইভেট কার নিয়ে এসে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। চন্দনাইশ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এলাকার নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

https://youtube.com/shorts/AZX2kEhaYUY?si=VkO3IbrlFNSrkcnD  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চন্দনাইশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ব্যাটারি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোরচক্র

আপডেট সময় ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬