ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
চবি’র শাটলে আতঙ্ক; দুর্বৃত্তের ছোঁড়া পাথরে শিক্ষার্থী আহত
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ৯২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।
মঙ্গলবার (৫ মে) বিকেলে নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে এসে ইসরাতের কপালে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
সহপাঠীদের একজন জানান, ক্যান্টনমেন্ট এলাকার আশপাশের পরিত্যক্ত মাঠে কিছু কিশোর প্রায়ই অবস্থান করে এবং ট্রেন আসলে পাথর নিক্ষেপ করে। এদিনও এমন ঘটনায় ইসরাতের কপাল ফেটে যায়। পরে ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনার পরপরই সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথার কারণে তিনি আতঙ্কিত ছিলেন। ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়; প্রায়ই এমন ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান করা যায়নি। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, যেসব এলাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটে, সেসব এলাকার পার্শ্ববর্তী বস্তি ও দখলকৃত স্থান উচ্ছেদের বিষয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নিরাপত্তা সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।















