ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় ক্রীড়া আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চবিতে আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী)টুর্নামেন্ট-২০২৬। এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৪৩টি বিশ্ববিদ্যালয় দল। ১৯৮২ সালের পর এই প্রথম এত বৃহৎ পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে চবি।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও বর্ণাঢ্যভাবে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট ২০২৬,  আজ রবিবার (১০ মে ২০২৬) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন হয়।উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬–০ গোলের বড় ব্যবধানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ -কে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মূর্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চাকসুর ভিপি বিশ্ববিদ্যালয় পতাকা, বিশ্ববিদ্যালয়সমূহের আগত টিম ম্যানেজাররা নিজ নিজ বিশ্ববিদ্যালয় পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং চবি টিম ম্যানেজার প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম চবি পতাকা উত্তোলন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৪ বছর পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্কের উন্নয়ন ঘটায়।

 সভাপতির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ১৯৮২ সালের পর চবিতে আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। এজন্য আমরা গর্বিত ও আনন্দিত। মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) আগত খেলোয়াড়সহ অতিথিদের সহযোগিতা এবং ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬