ঈদুল ফিতর উপলক্ষে চন্দনাইশ উপজলার কাঞ্চনাবাদ ইউনিয়নে প্রায় ২হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯টি ওয়ার্ডের ১ হাজার ৯৩১টি পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম। তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সরকারি নির্দেশনা অনুযায়ী এই চাল বিতরণ করা হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, আবদুল আলিম, শফিকুল ইসলাম রাকিব, সুলতানা পারভীন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদক 













