ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের নতুন প্রভোস্ট হলেন অধ্যাপক জামালুল আকবর চৌধুরী
-
শাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- ২২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জামালুল আকবর চৌধুরী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি গত ৬ মে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর এ নিয়োগে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাকে আন্তরিক ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক হল আলাওল হল দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষ, সাংস্কৃতিক চর্চা এবং ছাত্রবান্ধব পরিবেশের জন্য সুপরিচিত। অতীতে ইতিহাস বিভাগের বহু খ্যাতিমান ও গুণী শিক্ষক এ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা আলাওল হলের মর্যাদা ও ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে আলাওল হল তার গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবে।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরীর শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে।
ট্যাগস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়















