শনিবার (০৯ মে, ২০২৬) বিকেলে বরমা মৌলভীবাজার সংলগ্ন হোসেন শাহ (রহ.) সুন্নিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা হল রুমে এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরমা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ বশির আহমদ। চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মুহাম্মদ আলী কোম্পানী উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনায় মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতীবী বলেন, "আওলাদে রাসুলের আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি ও সুন্নীয়ত প্রতিষ্ঠা করা সম্ভব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার প্রচার সম্পাদক ডা. আব্দুল আউয়াল, দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ মইনুদ্দিন খান আল-কাদেরী, সাতবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ মঈনুদ্দীন সুন্নী এবং দৈনিক মানবকণ্ঠের চন্দনাইশ প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক এস এম ওমর ফারুক। অভিষেক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল মতিন।
এছাড়া স্থানীয় উলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদক 













