ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক সানির সমর্থনে মতবিনিময় সভা করেছেন কাঞ্চনাবাদ ৩নং ওয়ার্ড এলডিপি।
সোমবার রাতে ৩নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ ওয়ার্ড এলডিপি'র সভাপতি শামসুল আলম এর সভাপতিত্বে ও উপজলা এলডিপি নেতা শহিদুল ইসলাম মেম্বার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, প্রধান বক্তা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম বাদশা, গণতান্ত্রিক যুবদলের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউনিয়ন এলডিপি'র সাধারণ সম্পাদক আহাম্মদ নূর কোম্পানি, উপজেলা এলডিপি'র সহ প্রচার প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইফতেখারুল ইসলাম রুবেল, এলডিপি নেতা আহাম্মদুর রহমান বানু, মফিদুল হক, সার্বিক সহযোগিতা করেন মোঃ ইদ্রিস মিয়া, মোঃ আর রহমান, মোহাম্মদ আলী, মফিজুর রহমান আবু তৈয়ব নাজিম উদ্দিন মোহাম্মদ হেলাল মোহাম্মদ মিজান, মান্নান, তারেক, মানিক, ওসমান, জিয়া, প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-১৪ আসন কর্ণেল অলির দুর্গ হিসেবে দেশব্যাপী পরিচিত। বিগত সময়ে ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বিএনপি ও এলডিপির হয়ে এ আসনে বার বার নির্বাচিত হয়েছেন। মন্ত্রী থাকাকালে চট্টগ্রাম-১৪ আসন সহ পুরো দক্ষিণ চট্টগ্রামে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। কর্ণেল অলির সন্তান হিসেবে পিতার পরিচয় ব্যবহার করে অধ্যাপক ওমর ফারুক কখনো এলাকায় কোন ধরণের প্রভাব বিস্তার বা অন্যায়-অনিয়মের সাথে জড়িত ছিলেন না।
নির্বাচন আসলে অনেকে গরুর মতো বিক্রি হয়, তারা বেশি দূর যেতে পারে না। এলডিপি বা কর্ণেল অলির সঙ্গে অতীতে যারা বেইমানি করেছে, তারা ধ্বংস হয়েছে। তবে এলডিপির ত্যাগী কর্মীরা কর্নেল অলিকে ছেড়ে যায়নি, যাবেও না।
সভা শেষে স্থানীয় বেশকিছু বিএনপি'র নেতাকর্মী এলডিপি'তে যোগদান করেন। উপস্থিত জনগণ ও নেতাকর্মীরা অধ্যাপক ওমর ফারুককে ছাতা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 













