বাংলাদেশ জাতীয়তাবাদ সড়ক পরিবহন শ্রমিক দল চন্দনাইশ উপজেলার কমিটি ঘোষণা ও আলোচনা সভা বুধবার রাতে নিজস্ব কার্যালয়ে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক এজাজ আল ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাহার, শফিউল আলম, মোঃ ইলিয়াছ, মোঃ সোহেল।
মোঃ হারুনুর রশিদ'কে সভাপতি, মোহাম্মদ জাফর'কে সাধারণ সম্পাদক করে ৩৭জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে উপদেষ্টা করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু, উপজেলা বিএনপি নেতা আবু ছাদেক শিবলী।
নেতারা তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 













