ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ২ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবি ৫ লাখ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা কৃষকদের অপহরণের ঘটনা ঘটেছে।  

সোমবার ০৮ জুন সকালে কাঞ্চননগর পাহাড়ে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজে গিয়ে পাহাড়ি সন্ত্রাসী চক্রের কবলে পড়েন কয়েকজন কৃষক। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে ফেলে। অপহৃত ব্যক্তিরা হলেন কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০) পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলির ছেলে আজগর (৪০)।

এছাড়াও কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলমকে সন্ত্রাসীরা আহত অবস্থায় ফেলে রেখে গেলে তিনি কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান: কৃষকদের অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে উদ্ধার অভিযানে নামেন। বিপুলসংখ্যক লোক একসঙ্গে পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসী চক্রটি পিছু হটে এবং জিম্মি থাকা শাহজাহান ও আজগরকে সঙ্গে নিয়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে অপহৃতদের মোবাইল ফোন থেকে তাদের পরিবারের কাছে কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। দ্রুত সময়ের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ না করলে অপহৃত দুই কৃষককে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় অপহৃতদের পরিবার ও স্থানীয় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ কৃষকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ২ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবি ৫ লাখ

আপডেট সময় ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬