ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চবি’র জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।গত ১১ মে পূর্বাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তাকে ডিন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার নেতৃত্বে জীববিজ্ঞান অনুষদ শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।বগবেষণা ও প্রকাশনায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “বর্ষসেরা গবেষণা পুরস্কার” অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ডিন জানান, জীববিজ্ঞান অনুষদের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরীর দক্ষ নেতৃত্ব, গবেষণাভিত্তিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক দূরদর্শিতা জীববিজ্ঞান অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চবি’র জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী

আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬