ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন

২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৮ মে (সোমবার) দুপুর ১টায় চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘সকল স্তরের চিকিৎসকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চিকিৎসকরা বলেন, নিরাপদ কর্মপরিবেশ না থাকলে চিকিৎসকদের পক্ষে নির্বিঘ্নে সেবা দেওয়া সম্ভব নয়। তাই অতি দ্রুত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধান অধ্যক্ষ ডাক্তার অরূপ দত্ত বাপ্পি। ডিজিটাস মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর অধ্যক্ষ ডাক্তার মোঃ এস কে শহীদুল্লাহ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যক্ষ ডাক্তার এসএম তারেক, ডাক্তার আমিনুল ইসলাম, ডাক্তার আরাফাতুল ইসলাম মিসবাহ, ডাক্তার জুনায়েদ আলী, ডাক্তার ফাহাদ আল জাবের, ডাক্তার ফরহাদ উদ্দিন সিফাত, ডাক্তার সাইফসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন

আপডেট সময় ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬