ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে বি ফর বাংলাদেশ এর আয়োজন ‘এক বেলার আহার ৪.০’

সমাজের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আবারও মানবিক কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন 'B For Bangladesh'। আজ নগরীর সিআরবি এলাকায় সংগঠনের বিশেষ প্রকল্প “এক বেলার আহার ৪.০”-এর মাধ্যমে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

​তীব্র জীবনযুদ্ধে যারা রাস্তায় বসবাস করেন কিংবা দুবেলা অন্নসংস্থানে হিমশিম খান, মূলত সেইসব মানুষের মুখে এক বেলা তৃপ্তির হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​উক্ত মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন 'B For Bangladesh'-এর পিও (PO) রাফসানুল আরমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী কামরুন, নাদিয়া, মুক্তা, সিফা, লব কুমার, ফারদিন, হুমাইরা, তাওহিদ ও অভিসহ অন্যান্য সদস্যরা।

​আয়োজন প্রসঙ্গে রাফসানুল আরমান বলেন, "আমরা চাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন সমাজের অবহেলিত মানুষের মনে আশার আলো জাগায়। সামর্থ্যবান সবাই এগিয়ে আসলে কোনো মানুষকেই হয়তো অনাহারে দিন কাটাতে হবে না।"

​উল্লেখ্য, 'B For Bangladesh' দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের এই "এক বেলার আহার" প্রকল্পটির চতুর্থ পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে বি ফর বাংলাদেশ এর আয়োজন ‘এক বেলার আহার ৪.০’

আপডেট সময় ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬