চন্দনাইশের ৫নং পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবদুল বায়েছ প্রকাশ কাজী বাদশা এবং মোহাম্মদ আবু তৈয়ব রিপন। তবে সর্বসম্মতিক্রমে লটারির মধ্যে বিজয়ী হয়। নির্বাচনে অংশ নেওয়া অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদুল হক ও মোহাম্মদ ফরিদ সকল সিদ্ধান্ত মেনে নিয়ে আন্তরিকভাবে বিজয়ীদের সমর্থন ও অভিনন্দন জানান।
নির্বাচনকালীন সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ভূমিদাতা সদস্য নজরুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম শামীম এবং মুস্তাফা জহির স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সভাপতি এবং পশ্চিম এলাহাবাদ ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সদস্য এস এম হাবিবুল ওয়াহেদ টিপু, অভিভাবক সদস্য আহমদুর রহমান, অভিভাবক সদস্য ফরিদুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হামিদ, ছাত্রদল নেতা আফজল, ছাত্রদল নেতা আমজাদ হোসেনসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

নিজস্ব প্রতিবেদক 













