ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

ফেব্রুয়ারির ২১ দিনে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (২ দশমিক ৩০ বিলিয়ন ডলার)। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার। ২১ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৪৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ দশমিক ৩০ টাকা হিসাবে)। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারির ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ২ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৯ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি ব্যাংক একাই রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকের সমান প্রবাসী আয় সংগ্রহ করেছে। সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয়ের চেয়েও বেশি প্রবাসী আয় এসেছে কৃষি ব্যাংকের মাধ্যমে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ফেব্রুয়ারির ২১ দিনে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ডলার

আপডেট সময় ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬