ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

বিশিষ্ট সমাজসেবক শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চন্দনাইশ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী ও পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

তাঁর জন্মদিন স্মরণে না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় 'কোরআনের পাখি' তথা কোমলমতি শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১১ এপ্রিল) চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড়স্থ না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল হাফেজ ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও কল্যাণ কামনা।

মাহফিলে উপস্থিত আলেম ও শিক্ষার্থীরা মো. শাহ আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জন্মদিন উপলক্ষে কোরআনের পাখিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। মো. শাহ আলমের সৌজন্যে কোরআনের পাখিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও মাদরাসার সুবিধার্থে তাঁর পক্ষ থেকে একটি স্ট্যান্ড ফ্যান উপহার হিসেবে প্রদান করা হয়, যা এই প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের পড়াশোনায় স্বস্তি দেবে।

​উপস্থিত সুধীবৃন্দ ও মাদরাসা কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বিলাসিতার মাধ্যমে জন্মদিন পালন না করে এভাবে কোরআনের পাখিদের নিয়ে দোয়া ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী মো. শাহ আলম তাঁর এই আনন্দের দিনে সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি দেশ ও দশের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

বিশিষ্ট সমাজসেবক শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট সময় ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬