ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

ভোটকেন্দ্রে কারা মোবাইল নিয়ে যেতে পারবেন, কারা পারবেন না

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নতুন এক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই নির্দেশনায় জানানো হয়েছে যে, ভোটার ও প্রার্থীসহ নির্ধারিত কিছু ব্যক্তি শর্তসাপেক্ষে কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন।  তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে ফোন ব্যবহার বা ছবি তোলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করার অনুমতি পাবেন ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টরা।  তবে তারা কোনোভাবেই গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা ব্যালট পেপারে সিল মারার কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না।  এই নিয়ম লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ শুধুমাত্র দাপ্তরিক প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে ইসির নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।  বিশেষ করে 'নির্বাচন সুরক্ষা ২০২৬' অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্যকেও ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

তবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাধারণ সদস্যরা দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না।

ইসি সচিবালয় জানিয়েছে, এর আগে মোবাইল ব্যবহারের ওপর যে কড়াকড়ি ছিল, তা কিছুটা শিথিল করা হলেও গোপন কক্ষের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।  ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তথ্য আদান-প্রদান সহজ করতেই এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ভোটকেন্দ্রে কারা মোবাইল নিয়ে যেতে পারবেন, কারা পারবেন না

আপডেট সময় ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬