ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
রোমান, সবুজের নেতৃত্বে চবি শাখা ছাত্র অধিকার পরিষদ
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ১৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে রোমান রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সবুজকে মনোনীত করা হয়েছে।
সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সংসদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে। একইসঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে শাহরিয়ার মুনিম সাবিত ও রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে লামিয়া আক্তার মীম দায়িত্ব পেয়েছেন।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক চর্চা ও ইতিবাচক ছাত্ররাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে তারা আশা করছে।
নতুন সভাপতি রোমান রহমান গণমাধ্যমকে জানান, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনে কাজ করব। ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকব।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।
ট্যাগস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়















