ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
স্বপ্নযাত্রা শুরু

৪ লেনে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মৃত্যুপুরী দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় শুরু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ। আজ মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০০ মিটার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণ কাজ ৩টি প্যাকেজে চলমান রয়েছে। প্রথম প্যাকেজটি সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার। এর ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশন এবং প্রকল্প ব্যয় ৩৫ কোটি টাকা। দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত। ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণে ৩৪ কোটি টাকা বরাদ্দ পেয়ে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ কনস্ট্রাকশন।

তৃতীয় প্যাকেজটি লোহাগাড়ার চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশন। যে প্যাকেজের আওতায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রস্থ ২১ ফুট। এটিকে ৩৪ ফুটে প্রশস্ত করার জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট বর্ধিত করা হবে। এছাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার (প্রায় ১ কিলোমিটার) অংশ মাঝখানে ডিভাইডার রেখে ৪ লেনে উন্নীত করা হবে। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে।

এদিকে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী, চালক ও যাত্রীরা। তারা জানিয়েছেন, কোরবানির ঈদের আগে কাজ শেষ করতে পারলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

সূত্র: পূর্বকোণ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

স্বপ্নযাত্রা শুরু

৪ লেনে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

আপডেট সময় ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬