ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

চন্দনাইশে বন্যার্তদের পাশে ‘চন্দনাইশ সমিতি কক্সবাজার’

চন্দনাইশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন 'চন্দনাইশ সমিতি কক্সবাজার'। সংগঠনটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে চন্দনাইশ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।

উদ্বোধনের পর চন্দনাইশের বিভিন্ন প্রত্যন্ত ও বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশ নেন চন্দনাইশ সমিতি-কক্সবাজার সাধারণ সম্পাদক কেএম মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ,  সাংবাদিক কফিল, মোহাম্মদ মারুফ, শাহজাহান, সাইফুর রহমান মিরু।

চন্দনাইশ সমিতি কক্সবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে তাদের এই চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে এই বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রমে যারা অর্থ ও নানা পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে সমিতির সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

চন্দনাইশে বন্যার্তদের পাশে ‘চন্দনাইশ সমিতি কক্সবাজার’

আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬