ঢাকা
,
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির
মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে
তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয়
জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার
চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লক্ষ টাকার মালামাল লুট
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে
চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নতুন পাড়া এলাকায় প্রশাসনের লোক পরিচয়ে বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
এ ব্যাপারে গৃহকর্তা খায়ের আহাম্মদ গত ২৩ আগস্ট রাতে চন্দনাইশ থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে অভিযোগ দায়ের করেন। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ভোরে খায়ের আহাম্মদ মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে তার পিছু নেন। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে খায়ের আহাম্মদ ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে বাড়িতে তল্লাশি চালানোর কথা বলেন। অস্ত্রের মুখে খায়ের আহাম্মদকে জিম্মি করে তার মাধ্যমে পরিবারের সদস্যদের বাড়ির প্রধান দরজা খুলতে বলা হয়। পরে তারা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তার ছোট ভাই প্রবাসী জাফর আহমদের স্ত্রীর আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, তার মেয়ে জান্নাতুল মাওয়া তারিনের গলায় থাকা স্বর্ণের চেইনসহ ২৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এক পর্যায়ে খায়ের আহম্মদ ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ট্যাগস
চন্দনাইশ
জনপ্রিয় সংবাদ
















