ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছেন চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম। সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই পেশাগত স্বীকৃতি লাভ করেন।

​মো. আব্দুল করিম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের  এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল শুক্কুর এবং মাতা হোসনে আরা বেগম। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির পাশাপাশি জনসেবামূলক কাজে যুক্ত ছিলেন। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

​ব্যক্তিগত জীবনে মো. আব্দুল করিম দুই সন্তানের জনক। বিশেষ উল্লেখ্য যে, তাঁর সহধর্মিণী বিবি আমেনা সুমি-ও একজন পেশাদার আইনজীবী। এখন থেকে এই দম্পতি আইন পেশার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে কাজ করে যাবেন।

​নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আব্দুল করিম বলেন, "আইন পেশা একটি মহান পেশা। আমি আমৃত্যু মানুষের অধিকার আদায়ে এবং সমাজ থেকে অন্যায় দূর করতে কাজ করে যেতে চাই।"

​তাঁর এই সাফল্যে চন্দনাইশ ও দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম

আপডেট সময় ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬