ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: হেলপারসহ আহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ চট্টগ্রাম অভিমুখী থেকে কক্সবাজার যাওয়ার পথে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপার ও এক যাত্রীসহ মোট ২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়।

দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন: ফরিদ (৩৫): বাসের হেলপার। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী এলাকার কবির হোসেনের পুত্র। ফরিদ (৬৫): বাস যাত্রী। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আদিনগর এলাকার আবদুল ওয়াজেদের পুত্র।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

দুর্ঘটনা কবলিত ঈগল পরিবহনের বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: হেলপারসহ আহত ২

আপডেট সময় ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬