ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চন্দনাইশে মাদরাসাছাত্রকে নির্মম নির্যাতন: পিটিয়ে হাত ভেঙে দিল শিক্ষক

চন্দনাইশে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রের নাম মোহাম্মদ ছাহিম উদ্দীন। সে চন্দনাইশের হযরত আবদুল কাদের জিলানী (র:) হিফজুল কোরআন একাডেমি হেফজখানার শিক্ষার্থী।

গত ২ এপ্রিল সকালে মাদরাসা প্রাঙ্গণে এই অমানবিক ঘটনা ঘটে। জানা গেছে, বরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কেশুয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ছাহিম উদ্দীন গত দুই বছর ধরে ওই মাদরাসায় অধ্যয়ন করছে। পড়া আদায়ের

 তুচ্ছ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ আবুর ছেলে হাফেজ মোহাম্মদ হোসাইন নামের এক শিক্ষক তাকে নির্মমভাবে প্রহার করেন। এতে শিশুটির হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত ছাহিমের পিতা মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনার পরপরই গতকাল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় আজ তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।

এ বিষয়ে মাদরাসা পরিচালক হাফেজ মোহাম্মদ ইমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে। তবে ছাত্রের পরিবার এই মীমাংসা মেনে নেয়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত চন্দনাইশ থানায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে ছাত্রের বাবা মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, সন্তানের ওপর এই বর্বর নির্যাতনের বিচার চেয়ে তিনি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশে মাদরাসাছাত্রকে নির্মম নির্যাতন: পিটিয়ে হাত ভেঙে দিল শিক্ষক

আপডেট সময় ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬