ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

ঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

ঈদ উৎসবকে ঘিরে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী সালমা। এবারের ঈদের জন্য মোট ১৪ গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার।

এরমধ্যে একক ও দ্বৈত কণ্ঠের গান রয়েছে। তবে, শেষ পর্যন্ত কতগুলো গান মুক্তি পাবে, সেটা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

সালমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদের জন্য অনেকগুলো গান করেছি। তারমধ্যে কয়টা এখন মুক্তি পাবে সেটা বলতে পারছি না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার একটু ঠান্ডা লাগায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিতে পারিনি। তবে ঈদে অন্তত পাঁচটা নতুন গান মুক্তি পাবে বলে আশা করছি।’

বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে সালমা বলেন, ‘বিয়ে নিয়ে আমার মধ্যে এখন কোনো ভাবনা নেই। আমার এখনকার ব্যস্ততা শুধু গান নিয়ে। সুরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা থাকতে চাই। এভাবেই চলুক…।’

সর্বশেষ সালমার প্রকাশিত গানের মধ্যে রয়েছে ‘এমন ভালোবাসা চাই না’, ‘দিল দিওয়ানা’, ‘মায়ার জাদু করলা' ইত্যাদি।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

আপডেট সময় ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬