ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে

চলতি মাসের ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অমর একুশে বইমেলা। এ অবস্থায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী প্রকাশকরা প্রকাশনা-শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫% মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন সংস্কৃতি উপদেষ্টা। সূত্রঃ চ্যানেল ২৪

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬