ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে দুর্ধর্ষ চুরি: ল্যাপটপ ও হার্ডডিক্সসহ গুরুত্বপূর্ণ নথি গায়েব

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে গভীর রাতে সিঁড়ির চালের টিন কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। চোরচক্র পরিষদের কম্পিউটার সামগ্রীর পাশাপাশি আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্রও নিয়ে গেছে।

পরিষদ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত শেষ রাতে চোরচক্র ইউনিয়ন পরিষদের সিঁড়ি ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সচিবের কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। ঘড়ির কাঁটায় যখন ভোরের আলো ফোটার অপেক্ষা, ঠিক সেই সময়েই সংঘবদ্ধ চক্রটি নির্বিঘ্নে মালামাল নিয়ে চম্পট দেয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, চোরচক্র পরিষদ থেকে ১টি ল্যাপটপ ও ১টি মনিটর, ১টি ইপসন প্রিন্টার, দুইটি ডেস্কটপ কম্পিউটারের হার্ডডিক্স (HDD), আলমারি ভেঙে ভেতরে থাকা পরিষদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হার্ডডিক্স ও গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম জানান, অফিসের তালা ভাঙা এবং আলমারি তছনছ করা অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে কম্পিউটারের হার্ডডিক্স ও নথিপত্র নিয়ে যাওয়ায় তারা বড় ধরনের ডিজিটাল ও দাপ্তরিক ক্ষতির মুখে পড়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে দুর্ধর্ষ চুরি: ল্যাপটপ ও হার্ডডিক্সসহ গুরুত্বপূর্ণ নথি গায়েব

আপডেট সময় ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬