ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর জেলা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড় ঘেরা বিশাল সবুজ ক্যাম্পাসের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একটা বড় অংশ রংপুর বিভাগীয় জেলাগুলো থেকে আগত। রংপুর হতে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য প্রায় ৫০০ কিলোমিটার দূরে পাড়ি জমানো শিক্ষার্থীরা জেলা ছাত্র সমিতি গুলোর মাধ্যমে নিজ জেলার সহপাঠী, সিনিয়র-জুনিয়রসহ শিক্ষকদের সাথে সুন্দর নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।

রংপুর বিভাগের আটটি জেলা হলো রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও। রংপুর বিভাগীয় এই আটটি জেলার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্য বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায়, গত ২০ এপ্রিল ‘রংপুর ডিভিশনাল স্টুডেন্ট ইউনিটি’ কর্তৃক আয়োজিত হয় রংপুর ডিভিশনাল প্রিমিয়ার লীগ -২০২৬। এতে অংশ নেয় রংপুর বিভাগীয় আটটি জেলার ফুটবল দল।

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট শুরু হয়। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে এক গ্রুপের চ্যাম্পিয়ন অপর গ্রুপের রানার্সআপের মুখোমুখি হয়। দুটি সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠা লালমনিরহাট ও রংপুর আজ বৃহস্পতিবার (১৪ মে) চবি’র আবদুর রব হল মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়।

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে রংপুর জয়ী হয়।

উক্ত ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা বাংলা বিভাগের অধ্যাপক ড.মাখন চন্দ্র রায় ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সরওয়ার। আরও উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা ছাত্রদলের ১ নং সহ-সভাপতি আহসান হাবীব ও চাকসু জিএস সাঈদ বিন হাবিব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর জেলা 

আপডেট সময় ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬