ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস উপহার দিচ্ছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার সংকট নিরসনে এবং যাতায়াত সহজ ও গতিশীল করতে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়টি নতুন বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থার ওপর চাপ কমাতে ও নিরাপদ সফর নিশ্চিত করতে এই মানবিক ও সামাজিক উদ্যোগ নিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৮ আগস্ট ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন কার্যালয়ে এ বিষয়ে মতবিনিময় ও সভা অনুঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। এই সংকট উত্তরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দূর করতে এবং পরিবহন ব্যবস্থা আরও গতিশীল ও উন্নত করতে ৬টি নতুন বাস প্রদানের ঘোষণা দেন স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা চ্যালেঞ্জিং; এ অবস্থায় জসিমউদ্দীন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এই ৬টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে। আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ বাস উপহারের উদ্দেশে বলেন, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন শিক্ষা বিস্তারে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে। এই ৬টি বাসের মাধ্যমে চট্টগ্রম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি আগামী দিনেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাস উপহার দিচ্ছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন

আপডেট সময় ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬