ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ২০ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও উচ্ছেদ অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং নিয়মবহির্ভূতভাবে ইট পোড়ানোর দায়ে ৫টি ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো: মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুঃ (PBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নেওয়াজ রশিদ। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: মো: সোলাইমান। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: আলী আজম। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ (NBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: দিদারুল হক। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স চৌধুরী ব্রিকস (MAA): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নাজিম উদ্দিন। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)।

অভিযানের বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এই কার্যক্রম চলমান থাকবে। ছাড়পত্রহীন কোনো ইটভাটাকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ২০ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬