ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেফতার ৮

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জন সহ মোট ৮ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ দল এলাকা জুড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২০ আগস্ট বিকেল ৫টা থেকে ২১ আগস্ট ভোর ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিজ্ঞ মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি (৫ জন): জুয়া প্রতিরোধ আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোঃ সিফাত (পশ্চিম হারালা) ও মোঃ আরিফ (৩৬, পশ্চিম বৈলতলী)।, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সোনা দেব (৪৫, বাইনজুরী)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মোঃ সাগর (কানাইমাদারী) ও মোঃ সাইমন (শীলঘাটা)।

পরোয়ানাভুক্ত আসামি (৩ জন): মাদক মামলার আসামি আঃ রহিম মুন্না (২২, পূর্ব দোহাজারী)। ছিনতাই মামলার আসামি সাদেক (পূর্ব দোহাজারী)। সিআর মামলার আসামি শহীদুল ইসলাম (দক্ষিণ হারলা)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে চন্দনাইশ থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেফতার ৮

আপডেট সময় ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬