ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২০ বার পড়া হয়েছে

চন্দনাইশে ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ সেবামূলক সংগঠন ব্রাদার্স ইউনিটির আয়োজনে চৌধুরীপাড়া ফজর আলী দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ব‍্যাডমিন্টন এ  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব‍্যাংকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব‍্যবসায়ী ফোরকানউদ্দিন চৌধুরী। সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মোঃ মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব‍্যবসায়ী রেমিট্যান্স যোদ্ধা রেহান খাঁন, ক্রীড়াবিদ সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুসলেহ উদ্দীন মুন্না, ব‍্যবসায়ীতুষারুল ইসলাম ফরহাদ। অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য যথাক্রমে  সদস্য, মিরাজ, তামিম, মুন্না ,সামির, শেফায়াত, সাঈদ প্রমুখ । ধারাভাষ‍্যে ছিলেন, বিশিষ্ট ধারাভাষ‍্যকার কে এম আমিনউল্লাহ।

খেলায় সাতকানিয়ার জনার কেঁওচিয়া সংঘকে কে হারিয়ে শিরোপা অর্জন করে দোহাজারী একতা সংঘের খেলোয়াররা। এ সময় বিজয়ী ও রানার্স আপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে  প্রধান অতিথি চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন তাঁর বক্তব্যে  শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক থেকে দূরে রাখার জন‍্য আয়োজকদের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ প্রশংসনীয়। খেলাধুলা মন এবং শরীর দুটোই সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত‍্যন্ত জরুরি। ভবিষ্যতে এমন উদ্যোগ  অব্যাহত রাখার জন‍্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬