ঢাকা
,
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি
চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির
মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে
তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
দক্ষিণ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান
-
শাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি - আপডেট সময় ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- ১০২ বার পড়া হয়েছে
দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তাঁর পক্ষে রোববার (১২ জুলাই) ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী পৌঁছে দেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চানাচুর, পাউরুটি, চিড়া ও মুড়ি। এ ছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রীর মধ্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন, ওরস্যালাইন (ওআরএস), প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ এবং বিশুদ্ধ পানি।
এ সময় চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, চাকসুর শাহজালাল হল সংসদের এজিএস ও চবি ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক, সহসাংগঠনিক সম্পাদক হাসনান বিন হুদা এবং সদস্য ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে আবদুল্লাহ আল নোমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁদের এ উদ্যোগ। সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ট্যাগস
চট্টগ্রাম
জনপ্রিয় সংবাদ

















