ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

  চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকাল ৫.৩০টায় হাটহাজারীর ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অত্র আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রামের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি নির্দেশ দিয়েছেন দূর্যোগকালে সামর্থ অনুযায়ী অপরের পাশে দাঁড়াতে। তারই অংশ হিসেবে আমাদের এই ছোট্ট আয়োজন। আশা করি, আমাদের ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের উপকারে আসবে। একই সাথে দুর্যোগ মোকাবিলায় সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান উপাচার্য। মাননীয় উপাচার্য যারা এ কার্যক্রমে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান। চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিটি সদস্য বন্যাকবলিত এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। এটি কেবল আমাদের মানবিক দায়িত্বই নয়, বরং সংকটের সময়ে জনগণের সাথে একাত্ম হওয়ার একটি নৈতিক দায়িত্বও বটে। আমাদের সামর্থ সীমাবদ্ধ থাকলেও আন্তরিকতা অনেক বেশি রয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এখানে কিছু জরুরি ত্রাণ দিতে এসেছি। আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আশা করি এতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এসময় আরও বক্তব্য রাখেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এই উদ্যোগে শুকনো খাবার ও জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬