ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন’

চন্দনাইশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন’।  

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং উপজেলার পূর্ব পাশের নাথপাড়া এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, "প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন সব সময় চন্দনাইশবাসীর সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।" একই সাথে তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুদ্দিন, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য কাজী মিছবাহ উদ্দীন, উপদেষ্টা রুবেল এবং প্রচার সম্পাদক সবুজ কিং।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের নিয়মিত মানবিক কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতেও বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী মানবিক উদ্যোগে অংশগ্রহণের অনুরোধ জানান তাঁরা।

এদিকে বিপদের দিনে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সংগঠনের এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধরণের জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি

বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন’

আপডেট সময় ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬