ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ
হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট
ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা
বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণ ও রুপার দাম
-
জনকাল ডেস্ক - আপডেট সময় ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার কথা জানানোয় তেলের দাম কিছুটা কমেছে। এর মধ্যেই মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের দিকে নজর রাখছেন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সর্বোচ্চ ২ শতাংশ পতনের পর মঙ্গলবার (২ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫২২.২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৪,৫৫২ ডলারে পৌঁছেছে।
ফরেক্স ডট কমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, স্বর্ণের বাজারের গতিপথ মূলত তেলের দাম, বন্ডের ফলন এবং মার্কিন ডলারের গতিবিধির ওপর নির্ভর করছে। আর এসব বিষয় আবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
আরও বিস্তারিত সময় নিউজ

















