ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, দেশে ভরি কত?

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারণ বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিয়ে যেমন সন্দিহান, তেমনি এই সংঘাত সুদের হারে কী প্রভাব ফেলতে পারে, তার দিকেও সতর্ক দৃষ্টি রাখছেন।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০৭ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৮৩০ দশমিক ৬০ ডলারে নেমে আসে।

কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম ওয়াইকফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেয়ার আগ্রহ বাড়লে স্বর্ণের দাম বেড়েছে এবং ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতায় তা কমেছে। ঐতিহ্যগত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ভাবা হলেও নতুন প্রবণতা তার বিপরীত।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৭৯ দশমিক ৫৮ ডলারে স্থির ছিল। এ ছাড়া প্লাটিনাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছায়। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৬৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্রঃ চ্যানেল ২৪

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, দেশে ভরি কত?

আপডেট সময় ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬