ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
চট্টগ্রামের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

শাটল ট্রেনের অব্যবস্থাপনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কথা বললেই প্রথমে মনে পড়ে যায় শাটল ট্রেনের কথা। ৩০ হাজার শিক্ষার্থীর এই বিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেন।বিভিন্ন সংকট ও অব্যবস্থাপনার মধ্যেও শিক্ষার্থীরা শাটলে যাতায়াতকে উপভোগ করে।

শাটলের দুই আসনে তিনজন শিক্ষার্থী বসার পরেও দাঁড়িয়ে, গাদাগাদি করে যাতায়াত করতে হয় অন্যান্য শিক্ষার্থীদের। গরমের মৌসুমে শিক্ষার্থীদের উপভোগ্য শাটল ভ্রমন হয়ে যায় তীব্র কষ্ট ও ভোগান্তির কারণ।

শাটল ট্রেনের বগি সংকটসহ অন্যান্য সংকট নিরসনে আগামীকালের রেল প্রতিনিধিদের সাথে বৈঠকে সন্তোষজনক ফলাফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চবির ভয়েস অব স্টুডেন্টসের সভাপতি

রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা “এ মুহূর্তে দরকার সংস্কার”, “ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে”, “মূলা না সংস্কার, সংস্কার সংস্কার ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি। আগামীকাল রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি

চট্টগ্রামের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

শাটল ট্রেনের অব্যবস্থাপনা

আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬