ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিকে পরিচালনা পর্ষদের বরণ ও পুরস্কার বিতরণ হাটহাজারী উপজেলার নারীদের বেসরকারি কর্মসংস্থানের সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট ত্রাণ বিতরণ করলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ফারুক বাহাদুরের আর্থিক সহায়তা

হাম উপসর্গে সিলেট-ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দেশে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা ওই শিশুকে গত ১২ মে হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০৪ শিশু।

অন্যদিকে, সিলেটেও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম বন্ধন, বয়স মাত্র পাঁচ মাস। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এ সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

সূত্র: চ্যানেল ২৪

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

হাম উপসর্গে সিলেট-ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬