ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু ৪৮ বছরের বিএনপি: প্রতিষ্ঠার ইতিহাস থেকে নতুন রাজনৈতিক বাস্তবতা যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রেকর্ডময় ইনিংসে তামিমকে ছাড়িয়ে ৩৫০ রানে ইনিংস ছাড়লেন হৃদয় জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির আয়োজনে ডিজিটাল ইনভেস্টিগেশন ও ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে “ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট চেকিংভিত্তিক সংবাদমাধ্যম The Descent–এর সম্পাদক কদরুদ্দিন শিশির।  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়াও ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোছা: জান্নাতি বেগম এবং পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল হাসান অনিক।

সমাপনী বক্তব্যে মোছা: জান্নাতি বেগম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় তথ্য যাচাই ও ডিজিটাল অনুসন্ধানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির আয়োজনে ডিজিটাল ইনভেস্টিগেশন ও ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬